Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা বইমেলা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন বিস্তারিত - NewsOnly24

কলকাতা বইমেলা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন বিস্তারিত

কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা উপলক্ষে ওই ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে চলবে বাড়তি ট্রেনের ঘোষণা করল কলকাতা মেট্রো।

মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রুটে (গ্রিন লাইনে) সাধারণত ১০৬টি মেট্রো চলে। তবে বইমেলার জন্য ১২০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৬টা ৫৫মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। শেষ ট্রেন থাকবে রাত ১০টা পর্যন্ত। তারমধ্যে বিকেল ২টো ৫৫ মিনিট থেকে রাত ৯টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে ১২ মিনিট অন্তর।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

এ ছাড়া বই মেলার সময় রবিবারে চলবে মেট্রো। সেক্ষেত্রে ২১ ও ২৮ তারিখ পূর্ব ও পশ্চিমমুখী ৪০টি করে মোট ৮০টি মেট্রো চলবে। রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।

সেক্ষেত্রে রবিবারগুলিতে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের জন্য প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়। অন্য দিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।

কলকাতা বইমেলার জন্য এ বার থাকছে প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ। সরকারি-বেসরকারি মিলিয়ে থাকছে ২০০টির মতো বিশেষ বাস। বইমেলার মাঠে থাকছে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বাড়তি পদক্ষেপ পরিবহণ দফতরের। বিস্তারিত পড়ুন এখানে: বইমেলার জন্য প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ, প্রায় শ’দুয়েক বিশেষ বাস

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট