প্রথম পাতা খবর কলকাতায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, বুধবার থেকে আবহাওয়ার উন্নতির আশা

কলকাতায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, বুধবার থেকে আবহাওয়ার উন্নতির আশা

5 views
A+A-
Reset

কলকাতা: কখনও মুষলধারে, আবার কখনও ঝিরঝিরে বৃষ্টি—গত কয়েকদিনের টানা বর্ষণে কার্যত বেসামাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। এর মধ্যেই মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর, বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে পারে।

স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহজুড়েই বৃষ্টিতে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইেছে।

মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির দাপট থাকতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে বুধবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলতে পারে বলেও পূর্বাভাস।

তবে উত্তরবঙ্গে এখনই স্বস্তি নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

ফলে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও বুধবার থেকে আবহাওয়ার উন্নতির আশায় রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির ভোগান্তি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.