Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুজো মণ্ডপে স্লোগান-কাণ্ডে ধৃত ৯ জনকে জামিন, কার্নিভালে কোনো বিক্ষোভ নয়, নির্দেশ হাইকোর্টের - NewsOnly24

পুজো মণ্ডপে স্লোগান-কাণ্ডে ধৃত ৯ জনকে জামিন, কার্নিভালে কোনো বিক্ষোভ নয়, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: আরজি কর-কাণ্ডের বিচার দাবিতে পুজো মণ্ডপে উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত নয় জনকে শুক্রবার অন্তর্বর্তী জামিন দিলেও, কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভালে কোনোভাবে বিক্ষোভ বা প্রতিবাদ করা যাবে না।

সপ্তমীর রাতে ত্রিধারার পুজো মণ্ডপের সামনে কয়েকজন আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে স্লোগান তোলেন, যা নিয়ে পুলিশ একটি এফআইআর দায়ের করে। এই ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর আলিপুর আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে ধৃতদের পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। এদিন তাঁদের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত।

শুক্রবারের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে আর কোনো ধরনের প্রতিবাদ বা স্লোগান দেওয়া যাবে না। পাশাপাশি, রাজ্যের পুজো কার্নিভালে যাতে কোনো বিক্ষোভ না হয়, তা আগেভাগেই স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?