Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়ছে মেট্রোর ভাড়া! জানুন, রাতের ট্রেনে কত টাকা বাড়তি দিতে হবে - NewsOnly24

বাড়ছে মেট্রোর ভাড়া! জানুন, রাতের ট্রেনে কত টাকা বাড়তি দিতে হবে

কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী ১০ ডিসেম্বর থেকে শেষ মেট্রোতে যাতায়াত করতে গুনতে হবে অতিরিক্ত ভাড়া। মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্রে খবর, রাত ১০:৪০-এ কবি সুভাষ ও দমদম থেকে যে শেষ মেট্রো ছাড়ে, সেই মেট্রোতে যাত্রীদের বর্তমান ভাড়ার সঙ্গে ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর কারণে অপারেশনাল খরচ বেড়ে যাচ্ছে। সেই বাড়তি খরচ সামলাতেই এই বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি শুধুমাত্র শেষ মেট্রো যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বার বার দাবি করেছে, আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ভাড়া বৃদ্ধি করা হল।

Related posts

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ১১ ঘণ্টা ইডি জেরা, বেরিয়ে কী বললেন রথীন ঘোষ

‘আটকালেই সেখানেই ধরনায় বসব!’ মঙ্গলবার পথে নামছেন মমতা, হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সই জাল-কাণ্ডে বিস্ফোরক মোড়, মুখ্যমন্ত্রী নাম নেওয়ার পরই ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল