Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সাতসকালে মেট্রো বিভ্রাট, চরম অসুবিধায় যাত্রীরা - NewsOnly24

সাতসকালে মেট্রো বিভ্রাট, চরম অসুবিধায় যাত্রীরা

কলকাতা: সাতসকালে আবারও বিভ্রাটের শিকার হল কলকাতা মেট্রো। দমদম থেকে কবি-সুভাষ লাইনে পরিষেবা থমকে যায়, যার ফলে শোভাবাজার স্টেশনে নেমে যেতে বাধ্য করা হয় যাত্রীদের। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সকলকে। স্টেশনগুলির বোর্ডে পরিষ্কারভাবে লেখা হয় ‘পরিষেবা বন্ধ’।

সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে ছাড়া একটি মেট্রো শোভাবাজারে পৌঁছেই থেমে যায়। স্টেশন এবং ট্রেনের মধ্যে ঘোষণা করা হয়, পরিষেবা আপাতত বন্ধ। এতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও অফিসযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়।

পরিষেবা বন্ধ থাকায় শ্যামবাজার, বেলগাছিয়া, এবং চাঁদনী চক স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করেও ব্যর্থ হন। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় স্টেশনগুলোতে অসন্তোষ বাড়তে থাকে। বহু যাত্রী বিকল্প পরিবহণ হিসেবে বাস বা ট্যাক্সি ধরার চেষ্টা করেন।

মেট্রোর পক্ষ থেকে এখনও পরিষেবা ব্যাহত হওয়ার সঠিক কারণ জানানো হয়নি। সকালে ব্যস্ত সময়ে এই ধরণের বিভ্রাটে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?