প্রথম পাতা খবর যোগ দিবসে কলকাতায় ভোর ৪টে থেকেই মেট্রো, বাড়তি পরিষেবার ঘোষণা মেট্রো রেলের

যোগ দিবসে কলকাতায় ভোর ৪টে থেকেই মেট্রো, বাড়তি পরিষেবার ঘোষণা মেট্রো রেলের

10 views
A+A-
Reset

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর এবং যোগ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আগামী রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ভোর ৪টে থেকেই মেট্রো চলবে। যাত্রীদের সুবিধার জন্য একাধিক অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইনে ২১৪টি মেট্রো

শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে সাধারণত রবিবার পরিষেবা শুরু হয় সকাল ৯টায়। তবে যোগ দিবসে ভোর ৪টে থেকেই মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ২১৪টি মেট্রো চালানো হবে।

দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে বিভিন্ন রুটে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত আপ লাইনে ১৪ মিনিট এবং ডাউন লাইনে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।

গ্রিন লাইনে ১৭৩টি মেট্রো

হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে রবিবার সাধারণত ১০৮টি মেট্রো চলে। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১৭৩টি

হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ২ মিনিটে। সকাল ৯টা পর্যন্ত আপ লাইনে ১৫ মিনিট এবং ডাউন লাইনে ১০ মিনিট অন্তর পরিষেবা মিলবে।

ইয়েলো লাইনে ১১২টি মেট্রো

নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর রুটেও বিশেষ পরিষেবা থাকবে। এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১১২টি মেট্রো চলবে।

নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪টে ১৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো মিলবে ভোর ৪টে ৪০ মিনিটে। সকাল ৯টা পর্যন্ত আপ লাইনে ১৮ মিনিট এবং ডাউন লাইনে ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

কোন লাইনে পরিষেবা থাকবে না?

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে রবিবার কোনও পরিষেবা থাকবে না।

তবে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র যাত্রীদের সুবিধার্থে পরিষেবা শুরু করার সময় এগিয়ে আনা হয়েছে এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।

যোগ দিবসের অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.