Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত - NewsOnly24

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

অফিসটাইমে দক্ষিণ কলকাতার যানজট কমাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশএ জে সি বোস রোড ফ্লাইওভারমা উড়ালপুলে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিদিন জোকা, ঠাকুরপুকুর, সরশুনা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, চেতলা, গড়িয়াহাট থেকে সল্টলেক-নিউটাউন অভিমুখে চলা প্রায় ৪০০টি শাটল বাস এই দুই ফ্লাইওভার ব্যবহার করায় তীব্র যানজট তৈরি হচ্ছিল।

লালবাজারের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ১৬ ও ২৬ সিটের এই বাসগুলি ফ্লাইওভারে উঠলে যানবাহনের গতি কমে যাচ্ছিল। বিশেষ করে ‘মা’ ফ্লাইওভারে জরুরি পরিষেবা ছাড়া বাস চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই শাটলগুলি উঠছিল। ফলে কোনও বাস খারাপ হলে দুর্ভোগ আরও বাড়ছিল। পরিস্থিতি সামাল দিতে শাটল বাসের জন্য পৃথক রুট নির্ধারণ করে তা সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

নতুন রুট অনুযায়ী, হাওড়া ও বেহালা থেকে আসা বাসগুলি এ জে সি বোস রোড–পার্ক সার্কাস কানেক্টর–বিশ্ব বাংলা সরণি হয়ে বাইপাসে উঠবে। গড়িয়া ও যাদবপুর দিকের বাসগুলির জন্য অজয়নগর লিঙ্কপাটুলি বাইপাস লিঙ্ক নির্দিষ্ট করা হয়েছে। যাত্রীদের আশঙ্কা, এতে অফিস পৌঁছতে ৩০–৩৫ মিনিট দেরি হতে পারে। তবে পুলিশের দাবি, ফ্লাইওভারের গতি স্বাভাবিক হলে সামগ্রিকভাবে শহরের যান চলাচল মসৃণ হবে।

Related posts

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট

গ্যাসের দাম বাড়তেই মোদি সরকারকে তোপ মমতার, রবিবার হাতা-খুন্তি মিছিলের ডাক

যুবসাথীর টাকা শনিবার থেকেই, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর