Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শেষ দফায় ‘‘নয়ে নয় তৃণমূল", আশাবাদী অভিষেক - NewsOnly24

শেষ দফায় ‘‘নয়ে নয় তৃণমূল”, আশাবাদী অভিষেক

কলকাতা: শেষ দফার রাজ্যের ন’টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিলেন সেকথাই।

শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর দাবি, মানুষ ভোটবাক্সে কেন্দ্রের বঞ্চনার জবাব দেবেন। বলেন, “গত ৫ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে। এবার প্রত্যাখানের ভোট হচ্ছে।”

শনিবার যে ন’টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে, সেগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল তৃণমূল। এ ব্যাপারে তিনি বলেন, “শেষ ৬ দফায় ২৩ পার করে গেছি। আজ ৯ আসনেও আমরা আশাবাদী। এসব আসন পাব।”

ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদের কথায়, ‘‘নয়ে নয় নিয়ে আশাবাদী। আগের বারও জিতেছি। সারা বছর কাজ করেছি।’’

Related posts

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ