Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তিন দিনে পারদ নামবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস! - NewsOnly24

তিন দিনে পারদ নামবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস!

কলকাতা: বৃহস্পতিবার রাতেও বৃষ্টি। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে বদলে গিয়েছে শীতের চেনা আবহাওয়া। তবে, শুক্রবার থেকে ফের আমূল বদলাবে কলকাতার আবহাওয়া। হাওয়া অফিস বলছে, আজ আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ বার ধাপে ধাপে নামবে তাপমাত্রার পারদ।

বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। তার জেরে ভরা ডিসেম্বরেও বৃষ্টি দেখল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার সারা দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এ দিন বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শনিবার একেবারে পরিষ্কার হয়ে যাবে আকাশ, আর বইতে শুরু করবে ঠাণ্ডা হাওয়া। রীতিমতো শীত অনুভব করবেন সাধারণ মানুষ।

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও খুব একটা বাড়বে না। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ নামতে পারে ১৬ ডিগ্রিতে। আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই। মেঘ কাটলেই বইবে উত্তরের শুকনো বাতাস।

অন্যদিকে, এল নিনোর একটি বড় প্রভাব চলতি মরশুমে শীতের উপর পড়বে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

Related posts

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ১১ ঘণ্টা ইডি জেরা, বেরিয়ে কী বললেন রথীন ঘোষ

‘আটকালেই সেখানেই ধরনায় বসব!’ মঙ্গলবার পথে নামছেন মমতা, হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সই জাল-কাণ্ডে বিস্ফোরক মোড়, মুখ্যমন্ত্রী নাম নেওয়ার পরই ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল