Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাধ্যমিকের ফল প্রকাশ, ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম আদৃত সরকার - NewsOnly24

মাধ্যমিকের ফল প্রকাশ, ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম আদৃত সরকার

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ, শুক্রবার (২ মে)। এ বার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। প্রথম দশে স্থান পেয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।

প্রথম স্থান: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার (নম্বর: ৬৯৬, শতাংশ: ৯৯.৪৬%)

দ্বিতীয় স্থান:

  • অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ) – ৬৯৪
  • সৌম্য পাল (বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল) – ৬৯৪

তৃতীয় স্থান:

  • ঈশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া) – ৬৯৩

প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীদের অধিকাংশই পূর্ব ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। শীর্ষে উঠে এসেছে রামকৃষ্ণ মিশনের একাধিক ছাত্রছাত্রী।

Related posts

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা