Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে গত ৬ তারিখ থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর পরিস্থিতিতে সাময়িক স্বস্তির ইঙ্গিত মিলতেই ধরনা প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি।

ধর্নামঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা তুলে ধরে মমতা জানান, আদালত জানিয়েছে ভোট ঘোষণার পরেও মামলাটি বিচারাধীন থাকবে এবং প্রয়োজনে ভোটের আগের দিন পর্যন্তও নাম সংশোধন বা অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে। তাই সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি কারও নাম বাদ গিয়ে থাকে তবে আমাদের কাছে আসতে পারেন। আমরা সেটিকে বিশেষ মামলা হিসেবে দেখব।”

এর পরই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ তাদের অধিকার ফিরে পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা এখন খুলছে।”

তবে এই মঞ্চ থেকেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির মতো বিষয়েও কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো।

সবশেষে তিনি জানান, ধর্না শেষ করে তিনি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভোটাধিকার রক্ষার লড়াই চলবে এবং আদালতের উপর আস্থা রাখা উচিত।

Related posts

ভোরে জঙ্গিপুরে চাঞ্চল্য, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে তৃণমূল প্রার্থীর ক্ষোভ

‘এম ফ্যাক্টর’-এ ভরসা তৃণমূলের, প্রথম দফার পরই বাড়তি আসনের দাবি শাসক শিবিরে

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা