Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতার - NewsOnly24

ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতার

কলকাতা: ইদ উপলক্ষে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদ উপলক্ষে শনিবার সকালে রেড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না”।  এ দিনের মঞ্চ থেকেই বিজেপিকে ‘গদ্দার’ আখ্যা দেন মমতা।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনো ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।’’ সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও জানান, ‘‘লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান এবং ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করছে। তার পর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।’’

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণও করেন মমতা। তিনি বলেন, “কেউ কেউ বিজেপির থেকে টাকা নিচ্ছে আর মুসলিম ভোট ভাঙার চেষ্টা করছে। আমি বলি তোমাদের এত ক্ষমতা হয়নি যে তোমরা মুসলিম ভোট ভাঙতে পারবে। কারও প্ররোচনায় পা দেবেন না”।

মমতা আরও বলেন, “কোনো কোনো গদ্দার পার্টি অশান্তি লাগাতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। আপনারা শান্তিতে থাকুন। ভয় পাবেন না। আমরা আছি”। ভাগাভাগি করে কেউ নেতা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আপনারা আল্লাহের কাছে দুয়া করুন যাতে ওদের দাদাগিরি বন্ধ হয়।”

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী