Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার - NewsOnly24

হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

রায়গঞ্জ: সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬-র গোটা প্যানেলই বাতিল করে দেয়। শুধু তাই নয়, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের ফেরাতে হবে বেতন,তাও ১২ শতাংশ সুদ সমেত। আর এই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

এ দিন রায়গঞ্জের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারালে তার প্রভাব পড়বে তাঁদের পরিবারের উপর। এই পরিবারগুলির পাশে থাকবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপি তাঁকে জেলে পাঠালেও সরবেন না। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘‘কী করবেন? আমায় জেলে পাঠাবেন? মানুষের পাশ থেকে সরব না। পরিবারের পাশে আছি।’’

কড়া প্রতিক্রিয়ায় মমতা বলেন, “রায় নিয়ে বলার অধিকার আমার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় দেড় লক্ষ পরিবার। বলছে কি না আট বছর তাঁরা চাকরি করেছে, চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব?”

মুখ্যমন্ত্রী জানান, বিচারালয় আসলে বিজেপির। বিচারপতিদের সে ক্ষেত্রে কোনও দোষ নেই। দোষ হল বিজেপির। আর সে কারণেই তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমি এই অর্ডারকে বেআইনি বলছি। বিচারপতিকে নয়। আমরা এটা নিয়ে উচ্চ-আদালতে যাচ্ছি।”

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?