Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২ তৃণমূল কাউন্সিলারের সংঘাত, মমতার নির্দেশে শোকজ - NewsOnly24

২ তৃণমূল কাউন্সিলারের সংঘাত, মমতার নির্দেশে শোকজ

কলকাতা: পাটুলির ঘটনায় এবার কড়া পদক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজ করলেন দুই তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে। আসল ঘটনাটি কী?

লোকসভা নির্বাচনের পর খাস কলকাতায় তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। অভিযোগ, এর জেরে বোমাবাজি পর্যন্ত হয়েছে। অভিযোগ, কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধর করা হয়। ঘুষি মারা হয় মুখে। এ প্রসঙ্গে অভিযোগ অস্বীকার করেন তারকেশ্বর চক্রবর্তী। তাঁর আবার দাবি বেআইনি নির্মাণ থেকে টাকা তোলেন স্বরাজ। সেই বিষয়টিকে আটকানোর জন্য এই সব অভিযোগ করা হচ্ছে।

এসব অবিলম্বে বিনাশ করতে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ডেকে পাঠিয়ে তৃণমূলনেত্রী জানিয়ে দেন, এসব তিনি মেনে নেবেন না। এখনই শোকজ করতে হবে। জানা গিয়েছে, শুক্রবার ওই দুই কাউন্সিলরকে শোকজের চিঠি পাঠিয়েছেন রাজ্য সভাপতি বক্সী।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শো কজ করেছে। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। তাঁদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।”

Related posts

আইপ্যাক কাজ বন্ধের জল্পনা উড়িয়ে দিল তৃণমূল, ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার