Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা, আজ বৈঠকে মমতা - NewsOnly24

লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা, আজ বৈঠকে মমতা

কলকাতা: আজ, শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হবে ওই বৈঠক।

তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে ডাকা হয়েছে এ বারের লোকসভা ভোটের সমস্ত প্রার্থী, রাজ্যসভার সাংসদ, জেলা সভাপতি, ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের।

গত ৪ জুন ফল প্রকাশিত হয় লোকসভা ভোটের। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। যেখানে, গত ২০১৯ সালের লোকসভা ভোটে ২২-এ থামতে হয়েছিল তৃণমূলকে। তবে, এ বার আসন সংখ্যা বাড়লেও কয়েকটি প্রত্যাশিত আসনে তৃণমূলকে হারতে হয়েছে বলে মনে করেন দলীয় নেতৃত্ব। নতুন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এ দিনের বৈঠকে সেসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

এ দিনের বৈঠকে মমতা ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো নেতারা।

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের