Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন! ইরাকে মৃত অন্তত ১১৩, আহত অনেক - NewsOnly24

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন! ইরাকে মৃত অন্তত ১১৩, আহত অনেক

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৩ জন অতিথি। আহত আরও কমপক্ষে ৫৫০ জন।

ইরাকের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় একটি বিয়েবাড়িতে আগুন লাগে। রাজধানী বাগদাদ থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিয়েবাড়িতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে থাকায় প্রথমে আগুন লাগার বিষয়টি খেয়াল করেননি। যতক্ষণে তাদের নজরে আসে, ততক্ষণে গোটা বিয়েবাড়ির চারদিকই আগুনের গ্রাসে চলে গিয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতের তালিকায় বর-কনে উভয়ে রয়েছেন। ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিয়েতে ছোড়া আতশবাজি থেকে আগুন লাগতে পারে। বিয়ের জন্য সাজানো সিল্ক কাপড় এবং অন্যান্য সরঞ্জামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কমিউনিটি সেন্টারের একাংশ ধসে পড়ে।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?