Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এশিয়াডে পঞ্চম সোনা! শুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক ভারতের - NewsOnly24

এশিয়াডে পঞ্চম সোনা! শুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক ভারতের

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পঞ্চম সোনা। বুধবার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা।

এ দিন মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের সিঙ্গলস ফাইনালে এসেছে জোড়া পদক। সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সিফট কউর সামারা সোনা আর ব্রোঞ্জ জিতলেন আশি চোকসি। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় আশির। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট।

প্রসঙ্গত, শিফট সামরা, আশি চোকসি, মানিন কৌশিক জুটি দিনের প্রথম পদক জেতেন। সেখান থেকে সিঙ্গলসের ফাইনালে প্রবেশ করেন শিফট সামারা ও আশি চোকসি। মানিন কৌশিক প্রবেশ করতে পারেননি। সিঙ্গলস ফাইনালে নেমে শুরু থেকেই দাপট দেখা যায় ভারতের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বারের এশিয়াডে পদক তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে ভারত। সোনা-৫, রুপো-৫ এবং ব্রোঞ্জ ৮টি নিয়ে মোট পদক সংখ্যা ১৮। ১০৬টি (সোনা-৫৯, রুপো- ৩৪ এবং ব্রোঞ্জ-১৩) নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চিন।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ