Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগামী ৩-৫ দিনে তাপমাত্রা আরও বাড়বে, পূর্বাভাস জাতীয় আবহাওয়া বিভাগের - NewsOnly24

আগামী ৩-৫ দিনে তাপমাত্রা আরও বাড়বে, পূর্বাভাস জাতীয় আবহাওয়া বিভাগের

নয়াদিল্লি: আগামী ৩-৫ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রবিবার এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

আইএমডি জানিয়েছে, এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। রবিবার তেলঙ্গনা এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে কেরলে বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে ঝড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আবহাওয়া বিভাগের মতে, আগামী সোমবারেও তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিদর্ভ, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এ দিকে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই।

*প্রবল গরম কলকাতায়! ছবি: রাজীব বসু

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?