Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে চালু হবে সিএএ? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের মন্তব্য ঘিরে জোর জল্পনা - NewsOnly24

লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে চালু হবে সিএএ? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের মন্তব্য ঘিরে জোর জল্পনা

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে সিএএ চালু হতে পারে বলে জোর জল্পনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক দাবি করেছেন, “আইনের ধারা তৈরি হয়ে যাবে। এক বার ওই ধারা তৈরি হয়ে গেলেই আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে “।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার অনেক আগেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন ও তিনটি ফৌজদারি আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। এব্যাপারে সরকার সিএএ ২০১৯-এর নিয়মগুলিকে নির্বাচন ঘোষণার অনেক আগেই অবহিত করবে।

প্রসঙ্গত, ২০১৯-এর ১২ ডিসেম্বর, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর, সিএএ আইন হয়। কিন্তু চার বছর পর এখনও তার রুল তৈরি হয়নি। প্রতি ছ’মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

ওই আইনের অধীনে ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া কথা জানিয়েছে।

Related posts

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব