Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, রাজ্য জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস - NewsOnly24

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, রাজ্য জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। ১ সপ্তাহেরও বেশি দেরি করে শেষমেশ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। হিসেব মতো, স্বাভাবিক সময়ের দিন দশেক পর, অবশেষে সোমবার বর্ষা প্রবেশ করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায়। তবে আপাতত সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়।

আজ, মঙ্গলবার ও আগামী কাল, বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় এই দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুর জেলায়ও বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, দক্ষিণবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড ও বিহারের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। তবে আপাতত কয়েকদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে অতিসক্রিয় থাকবে না। সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়। দু’দিনের মধ্যে ওড়িশা ও পূর্ব উত্তরপ্রদেশে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছে আবহাওয়া দফতর।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী