Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ রাজ্যে রাষ্ট্রপতি, বিকেলে দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা মমতার - NewsOnly24

আজ রাজ্যে রাষ্ট্রপতি, বিকেলে দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা মমতার

কলকাতা: এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার এবং মঙ্গলবার এই দু’দিন কলকাতা, বেলুড় মঠ ও শান্তিনিকেতনে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এ দিন জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সায়েন্স সিটি, এলগিন রোডে নেতাজি ভবনে যাবেন রাষ্ট্রপতি। এর পর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ দিন একটি কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। দিন শেষে রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। 

মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দেবেন তিনি। আগামীকাল শান্তিনিকেতন যাওয়ার আগে তিনি যাবেন বেলুড় মঠে। ওই দিন বিশ্বভারতীর অনুষ্ঠান সেরে রাষ্ট্রপতির দিল্লি ফিরে যাওয়ার কথা।

রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই জায়গায় পুলিশি টলহদারি চলছে। জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা।

Related posts

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন