Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটে অশান্তি ঠেকাতে কড়া নজর, প্রথম দফায় ২১৯৩ ‘কুইক রেসপন্স টিম’ মোতায়েন - NewsOnly24

ভোটে অশান্তি ঠেকাতে কড়া নজর, প্রথম দফায় ২১৯৩ ‘কুইক রেসপন্স টিম’ মোতায়েন

বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে Election Commission of India। কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটে সম্ভাব্য অশান্তি বা অভিযোগ মোকাবিলায় রাজ্য জুড়ে মোট ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’ (QRT) মোতায়েন করা হবে। এই দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি কিউআরটি-তে থাকবেন অন্তত একজন এসআই বা এএসআই পদমর্যাদার পুলিশকর্মী, সঙ্গে থাকবেন ৪ থেকে ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রয়োজন অনুযায়ী জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। প্রতিটি দলের নিজস্ব গাড়ি থাকবে এবং সেই গাড়িতে ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট বুথের নকশাও থাকবে দলের কাছে, যাতে দ্রুত পদক্ষেপ করা যায়।

প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং জঙ্গলমহল-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। কমিশনের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদ জেলায়—মোট ২৮৮টি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২১৯টি এবং জঙ্গিপুরে ৬৯টি দল মোতায়েন থাকবে। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (২৫৩টি) এবং পশ্চিম মেদিনীপুর (২৪৮টি)।

এ ছাড়াও বাঁকুড়ায় ১৮০টি, বীরভূমে ১৬১টি, মালদহে ১৫৭টি, পুরুলিয়ায় ১৩৯টি, কোচবিহারে ১৩৩টি এবং আসানসোল-দুর্গাপুর এলাকায় ১১৩টি কিউআরটি মোতায়েন করা হবে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, দার্জিলিং, শিলিগুড়ি ও কালিম্পঙের মতো জেলাগুলিতে তুলনামূলক কম সংখ্যক দল থাকবে। উত্তর দিনাজপুরেও দুই পুলিশ জেলায় ভাগ করে আলাদা ভাবে বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুধু কিউআরটি নয়, ভোট পরিচালনার জন্য প্রতিটি জেলায় সেক্টর অফিসও তৈরি করা হচ্ছে। সাধারণত ৮ থেকে ১০টি বুথ নিয়ে একটি সেক্টর অফিস গঠন করা হয়। কমিশনের দাবি, এই সব ব্যবস্থার মাধ্যমে ভোটের দিন দ্রুত অভিযোগের নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

Related posts

আইপ্যাক কাজ বন্ধের জল্পনা উড়িয়ে দিল তৃণমূল, ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার