Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন - NewsOnly24

আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন

কলকাতা: আজ, বুধবার (২৫ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মদিন ‘রবীন্দ্রজয়ন্তী’ উৎসব হিসেবে উদ্‌যাপিত হচ্ছে এ দিন।

প্রায় গোটা বৈশাখ মাস জুড়েই হয় রবি-স্মরণ। তবে আজকের দিনটা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। কবিগুরুর গান-কবিতা-গল্প-উপন্যাস-নাটক নিয়েই আজ দিনভর চর্চা। তাঁর সৃষ্টিতেই নিমগ্ন থাকবে সকলে।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে প্রত্যেকবারের মতো এই বছরও রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে। 

তবে, এখন লোকসভা নির্বাচনের মরশুমে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে রাজ্যের কোনও মন্ত্রী বুধবার রবীন্দ্র সদনে থাকতে পারবেন না। এমনকী মুখ্য়মন্ত্রীও এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। শুধু থাকবেন সরকারি অফিসাররা বলে নির্দেশিকা জারি হয়েছে।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও