Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় শিয়ালদহ শাখায় ১১টি স্পেশাল ট্রেন চালাবে রেল - NewsOnly24

দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় শিয়ালদহ শাখায় ১১টি স্পেশাল ট্রেন চালাবে রেল

কলকাতা: দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মীপুজোর সকালে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ লাইনে ১১টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ।

আগামীকাল, ১০ অক্টোবর, শুক্রবার, ১১ অক্টোবর, শনিবার, ১২ অক্টোবর, এবং কোজাগরী লক্ষ্মীপুজো, ১৬ অক্টোবর—এই চার দিনে শিয়ালদহ-সোনারপুর ও শিয়ালদহ-বারুইপুর রুটে ন’টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ-বারাসত রুটেও দুটি স্পেশাল ট্রেন চালানো হবে।

প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে রবিবারের শিডিউল অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত ট্রেন পরিষেবা দেওয়া হবে, যা নিয়ে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। পুজোর সময় রোজ সবার ছুটি না থাকায় বুধবার সকালে সোনারপুরে ট্রেন অবরোধের ঘটনা ঘটে। দুই ঘণ্টার অবরোধ শেষে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন।

Related posts

বাতিল ভোটার ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, কর্মীদের দিলেন বিশেষ নির্দেশ

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

টলিউডে টেকনিশিয়ানের মৃত্যু, পরিবারের পাশে ‘দেবদূত’ দেব