Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইডেনে রঞ্জি ফাইনাল, ৩৩ বছর বাদে শিরোপা জয়ের হাতছানি বাংলার - NewsOnly24

ইডেনে রঞ্জি ফাইনাল, ৩৩ বছর বাদে শিরোপা জয়ের হাতছানি বাংলার

কলকাতা: বৃহস্পতিবার থেকে ইডেনে রঞ্জি ফাইনাল খেলতে নামবে বাংলা দল। তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি এখন বাংলা শিবিরে।

তিন বছর আগে এই সৌরাষ্ট্রের কাছেই হেরে গিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। কিন্তু এবার চাকা ঘুরিয়ে দিতে মরিয়া বাংলা। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ইডেন গার্ডেনসে খেলা। প্রচুর দর্শক আসবেন আশা করা যাচ্ছে। সিএবি চেষ্টা করছে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে। বিনা পয়সায় গ্যালারি ভরে যাবে আশা করা যেতে পারে।

মনোজ এদিন বলেন, ‘‘আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পেরিয়ে যেতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে।’’

সৌরাষ্ট্র দল ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছে। ইডেনে বাংলা অ্যাডভান্টেজ প্রসঙ্গে উনাদকট বলেন, “মনে রাখবেন, গত পাঁচ-ছ’টা মরশুম ধরে আমরা যে ভালো করেছি, তা শুধুমাত্র রাজকোট পিচে খেলে আসেনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পিচে খেলে আমরা সেটা করেছি। আমার তো মনে হয় না, অ্যাওয়ে ম্যাচে সৌরাষ্ট্রের চেয়ে বেটার রেকর্ড কারও আর আছে বলে। যা বোঝায়, আমরা যে কোনও পিচে ভাল টিম। আর কী জানেন, পরিবেশ যা-ই হোক, দু’টো টিমের জন্য একই থাকে। রাজকোটে তিন বছর আগে তাই ছিল। এবারও ইডেনে তাই থাকবে।”

প্রসঙ্গত, ১৯৮৯-৯০ সালে শেষ বার ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৩৩ বছর বাদে ঘরের মাঠে ফের ফাইনাল। স্বপ্নপূরণের হাতছানি বাংলা শিবিরের সামনে। আর এই রঞ্জি ট্রফির ফাইনালকে ঘিরে বঙ্গ ক্রিকেটের উন্মাদনা এখন তুঙ্গে। হুহু করে চড়ছে পারদ। রঞ্জি ফাইনালে বাংলা মুখোমুখি হতে চলেছে সৌরাষ্ট্রের।

Related posts

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

টলিউডে টেকনিশিয়ানের মৃত্যু, পরিবারের পাশে ‘দেবদূত’ দেব

ভোটের আগে কংগ্রেসে বড় ধাক্কা! তৃণমূলে যোগ প্রদেশ সম্পাদক আসিফ ইকবাল