Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ময়দান এলাকায় মৃত্যু এক বাইক আরোহীর - NewsOnly24

রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ময়দান এলাকায় মৃত্যু এক বাইক আরোহীর

কলকাতা: রবিবার সাতসকালে ময়দান এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ময়দান এলাকায় বাইকে ধাক্কা চারচাকা গাড়ির। মৃত্যু হল এক বাইক আরোহীর।

এ দিন সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক বাইক চালকের। বাইকে মোট তিনজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় তিনজন বাইক আরোহীই আহত হন। বছর ১৯-এর মহম্মদ শাহজাহান আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে গাড়ির ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে কেপি ওয়ালের কাছে মূহূর্তে রাস্তাতেই দুমড়েমুচড়ে যায় বাইকটি। ট্র্যাফিক পুলিশদের তৎপরতায় গাড়ির চালককে ধরা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক