Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বুধবার ইডি দফতরে যাচ্ছেন না সায়নী ঘোষ - NewsOnly24

বুধবার ইডি দফতরে যাচ্ছেন না সায়নী ঘোষ

কলকাতা: বুধবার ইডি ডেকে পাঠিয়েছিল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে। এ দিন তিনি জানিয়ে দিলেন, ইডি দফতরে যাচ্ছেন না।

নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল সায়নীর। জানা যায়, নিয়োগ মামলায় সায়নীকে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতেই ডাকা হয়েছে। তিনি এ দিন হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সূত্রের খবর, ই-মেল করে তিনি জানিয়েছেন, আজ ইডি দফতরে যেতে পারছেন না। ১১ জুলাইয়ের পর যে কোনো দিন ডাকলে তিনি যাবেন।

গত শুক্রবার ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সায়নী। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ফের তাঁকে ৫ জুলাই ডেকে পাঠায় ইডি। জানা গিয়েছে, সায়নী এ দিন ভোরেই বেরিয়ে গিয়েছেন গাড়ি নিয়ে। বাড়িতে তাঁর বাবা-মা রয়েছেন। তাঁর মা অসুস্থ।

তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, “ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ। পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসির উদ্দেশে রওনা দিয়েছেন সায়নী। ইডি-কে চিঠি দিয়ে সায়নী জানিয়েছেন, ভোটের পর তিনি ইডি দফতরে যাবেন”।

Related posts

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত’ তৃণমূল যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণ,

২,৪০০ কোটিতে ৪৩০ মডেল স্কুল, ৫০ হাজার অঙ্গনওয়াড়ি আধুনিকীকরণে নবান্নের অনুমোদন

মার্চের মুখে ফের শীতের ঝলক, উত্তরবঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস