প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, শিল্প বিনিয়োগ ও ‘বিকশিত বাংলা’ নিয়ে আলোচনা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, শিল্প বিনিয়োগ ও ‘বিকশিত বাংলা’ নিয়ে আলোচনা

11 views
A+A-
Reset

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। সংস্থার তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের জন্য সরকার ও শিল্পমহলের মধ্যে গঠনমূলক অংশীদারিত্ব প্রয়োজন। রাজ্যের দক্ষ মানবসম্পদ, ঐতিহ্য, পরিকাঠামো এবং উদ্যোক্তা-মনোভাবকে কাজে লাগিয়ে বাংলাকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়েছে।

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর দাবি, গোয়েঙ্কা পরিবারের সঙ্গে বাংলার সম্পর্ক ২২০ বছরেরও বেশি পুরনো। বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখেছে।

বৈঠক প্রসঙ্গে ড. সঞ্জীব গোয়েঙ্কা বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং রাজ্যের উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলার উন্নয়নের এই যাত্রায় তিনি অবদান রাখতে আগ্রহী বলেও জানান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.