Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বারাসতে - NewsOnly24

বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বারাসতে

বারাসাত: একগুচ্ছ দাবি নিয়ে বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসত। দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বামেদের ছাত্র ও যুব সংগঠন বারাসতে জেলা পরিষদ অভিযান করে। সেই অভিযান ঘিরেই ধুন্ধুমারকাণ্ড।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে নামে এসএফআই, ডিওয়াইএফআই এবং অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিং ওমেন অ্যাসোসিয়েশন (মহিলা সমিতি) । অভিযোগ, ভাঙা হয়েছে জেলা পরিষদের গেট। ১০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বারাসতের হেলা বটতলা থেকে বাম ছাত্র-যুবর মিছিল পৌঁছায় বারাসত জেলা পরিষদে। এর পর জেলাপরিষদ এলাকায় এই মুহুর্তে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে নামানো হয় র‍্যাফও ।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও