Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'দু'গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,' এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের - NewsOnly24

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবিকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট—এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসতে সভামঞ্চ থেকে তিনি বলেন, “যারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল, তাদের দু’গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত।” কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগও তোলেন তিনি।

এদিন বারাসতের কাছারি ময়দানে সভা শুরুর কিছুক্ষণ আগেই এসআইআর সংক্রান্ত শীর্ষ আদালতের নির্দেশ প্রকাশ্যে আসে। আদালত জানায়, তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি)-র তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে তা টাঙাতে হবে। সভায় উঠে অভিষেক বলেন, “বিজেপির এসআইআর-এর খেলা শেষ।” তিনি জানান, এই মামলা দলীয় ভাবে তৃণমূল কংগ্রেসই ফাইল করেছিল।

শুনানিকেন্দ্রে বিএলএ-২-দের উপস্থিতি নিয়েও অভিষেকের কড়া মন্তব্য শোনা যায়। তাঁর দাবি, নথি ঠিক থাকলেও গত কয়েক মাস ধরে গরিব ও বয়স্কদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর কথায়, “এই রায় বাংলার সাধারণ মানুষের জয়—মা, মাটি, মানুষের জয়।”

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা

২৭ লক্ষ আবেদন, নিষ্পত্তি মাত্র ১৩৯! এসআইআর ইস্যুতে হাই কোর্টে যাওয়ার পথ খুলে দিল সুপ্রিম কোর্ট

ভোটে রেকর্ড গড়ল বাংলা! স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের দাবি নির্বাচন কমিশনের