Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এসআইআর তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে, ‘ডিলিটেড’ ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের সুপ্রিম কোর্টে যাবেন মমতা - NewsOnly24

এসআইআর তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে, ‘ডিলিটেড’ ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের সুপ্রিম কোর্টে যাবেন মমতা

এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল রাজ্য রাজনীতিতে। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষের কিছু বেশি ‘যোগ্য’ হিসেবে বিবেচিত হয়েছেন। তবে হাজার হাজার নাম বাদ পড়েছে বলেও অভিযোগ উঠেছে। ঠিক কারা এই ‘ডিলিটেড’ তালিকায় রয়েছেন—তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।

এই পরিস্থিতিতে বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই এসআইআর ইস্যুতে সরব হন তিনি।

মমতা বলেন, “দুঃখের সঙ্গে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করার ফলে ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম ফিরেছে। কিন্তু এখনও ৫৮ লক্ষের নাম খোলাই হয়নি।”

তৃণমূল নেত্রীর দাবি, অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তাঁর কথায়, “এটা সুপ্রিম কোর্টই বলেছিল। তাহলে তালিকা ফ্রিজ করে দেওয়া হল কেন?”

তিনি আরও প্রশ্ন তোলেন, ট্রাইবুনাল প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা স্থগিত করে রাখার সিদ্ধান্তের যুক্তি নিয়েও। “পরে নাম তুললে কী হবে, ভোট তো দিতে পারবে না। তাই আমরা আবার আদালতে যাব, বিচার চাইব,” বলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এর আগেও এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজে দাঁড়িয়ে সওয়াল করে ভোটারদের হয়রানি ও বঞ্চনার বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর সেই অবস্থান রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছিল।

এবারও একই পথে হেঁটে ‘ডিলিটেড’ ভোটারদের অধিকারের প্রশ্নে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিলেন তিনি। ফলে ভোটের আগে এসআইআর ইস্যু ঘিরে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

কনভয়ে ট্রাকের ধাক্কা! অল্পের জন্য রক্ষা অধীর চৌধুরীর, আহত সঙ্গী কংগ্রেস নেতা

১২ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন, সম্ভবত বৃহস্পতিবারই ছাড়া পেতে পারেন হাজত থেকে

জ্ঞানেশ‘গেট লস্ট’ বলেছেন, নির্বাচন কমিশন থেকে বেরিয়ে অভিযোগ তৃণমূল সাংসদ ডেরেকের