Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে প্রস্রাব ঘুমন্ত ছাত্রের - NewsOnly24

দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে প্রস্রাব ঘুমন্ত ছাত্রের

আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান। প্রতীকী ছবি

আমেরিকান এয়ারলাইন্সের একটি নিউইয়র্ক-নয়াদিল্লি ফ্লাইটে মদ্যপ একজন যাত্রীর বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় সহযাত্রীর উপর প্রস্রাব করার অভিযোগ। বিষয়টিকে হালকা ভাবে নেননি বিমান কর্তৃপক্ষ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিমানবন্দর সূত্রে খবর, ফ্লাইট নম্বর এএ২৯২-তে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে নিউইয়র্ক থেকে আকাশে উড়েছিল বিমানটি। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পরে শনিবার রাত ১০টা ১২ মিনিটে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অভিযুক্ত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করেন। সেটি কোনোভাবে ফুটো হয়ে সহযাত্রীর গায়ে পড়ে। এরপর ওই সহযাত্রী বিমানকর্মীদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

বিমানকর্মীরা বিষয়টি পাইলটকে জানান। পাইলট ঘটনার কথা জানান এটিসি-কে। এর পরই বিষয়টি সিআইএসএফ-কে জানানো হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

বিমানবন্দরের অন্য একটি সূত্র জানিয়েছে যে ঘটনাটি প্রকাশ্যে আসার পরে সিআইএসএফ-এর সঙ্গে বিমান সংস্থার নিজস্ব নিরাপত্তা দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়। জানা যায়, ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ করতে চাননি সহযাত্রী।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত কয়েক মাসে এই ধরনের দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে এল। এর আগে, গত বছরের ২৬ নভেম্বর, নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। যেখানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় একজন বয়স্ক মহিলার উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার রেশ না মিটতেই ফের মদ্যপ অবস্থায় একজন যাত্রী নিজের সহযাত্রীর গায়ে প্রস্রাব করলেন।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট