Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে তুমুল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত শতাধিক - NewsOnly24

উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে তুমুল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত শতাধিক

উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অনেকের। এই ঘটনায় শতাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আলিগড়ের পুলিশ কমিশনার চৈত্রা ভি জানিয়েছেন ওই ঘটনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে।

ঘটনায় প্রকাশ, রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। ভোলে বাবা সৎসঙ্গে এদিন এক ধর্মগুরুর বক্তৃতার আয়োজন করা হয়েছিল। ভক্তদের সামনে ওই ধর্মগুরুর ভাষণ দেওয়া শেষ হতেই, বের হওয়ার জন্য ভক্তদের মধ্যে হুডো়হুড়ি পড়ে যায়। ওই বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে একের পর এক ভক্তের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতে‌ই বেশ কয়েক জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। মৃতের তালিকায় রয়েছে বেশ কিছু শিশুও।

আহতদের ট্রাকে এবং বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমযের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Related posts

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী