Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চোপড়ার নির্যাতিতরা দেখা করলেন না, দিল্লি ফিরলেন রাজ্যপাল - NewsOnly24

চোপড়ার নির্যাতিতরা দেখা করলেন না, দিল্লি ফিরলেন রাজ্যপাল

কলকাতা: রাজ্যপালের সঙ্গে দেখা করলেন না চোপড়ার নির্যাতিতরা। চোপড়ার নির্যাতিতরা জানিয়ে দেন, তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন না। তাঁদের সঙ্গে দেখা করবেন বলে দিল্লি থেকে এসেছিলেন রাজ্যপাল। ফের দিল্লি ফিরে গেলেন। যাওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই জানান, ‘‘নির্যাতিত এবং তাঁদের পরিবারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।’’

মঙ্গলবার প্রথমে চোপড়ায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। জানা যায়, মাথাভাঙার নির্যাতিতাকেও সেখানে ডেকে নেওয়া হবে। কিন্তু পরে কর্মসূচিতে বদল হয়। শিলিগুড়ি সার্কিট হাউজেই মাথাভাঙার নির্যাতিতাকে ডেকে নেওয়া হয়। তাঁর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। চোপড়ার নির্যাতিতার সঙ্গে তাঁর দেখা করা হয়নি।

শিলিগুড়ি থেকে তিনি দিল্লি রওনা দেন। দিল্লি যাওয়ার আগে তিনি বলেন, “যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না। ” রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্যপাল বলেন, “সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে চোপড়ার নির্যাতিতদের উদ্দেশে রাজ্যপাল বলেন, ‘‘ওঁরা পরেও চাইলে আমার সঙ্গে কলকাতায় রাজভবনে গিয়ে দেখা করতে পারেন। অথবা নিজেদের অভিজ্ঞতার কথা ভার্চুয়াল মাধ্যমে জানাতে পারেন।’’

Related posts

ভোটের দিনেই বৃষ্টি শুরু, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা

ভোটের দিন সকালেই পথে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে বুথে বুথে ঘুরে নজরদারি

‘দ্বিতীয় দফাতেই দফারফা বিজেপি’, মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর