Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাজেট অধিবেশনের পর আজ বিকেলে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক - NewsOnly24

বাজেট অধিবেশনের পর আজ বিকেলে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক

আজ, মঙ্গলবার বিকেল ৪টেয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। বিধানসভার বাজেট অধিবেশনের পর এটিই প্রথম মন্ত্রিসভার বৈঠক।

এই বৈঠকে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’-এ যে বিনিয়োগ এসেছে, তা বাস্তবায়নের জন্য কিছু সংস্থাকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়া, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তাঁর আগে এই মন্ত্রিসভার বৈঠক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

Related posts

নারী নিরাপত্তায় কলকাতায় ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহল, ঘোষণা মমতার

এসআইআর তালিকায় তিন ধরনের বার্তা—আপনার নামের পাশে কী লেখা আছে?

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম