Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনারের - NewsOnly24

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনারের

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার থেকেই নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে।

পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেছেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এ দিন রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ ৮ জুলাই, শনিবার। মনোনয়ন জমা শুরু শুক্রবার, ৯ জুন থেকেই।’’

তিনি আরও জানান, “১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল”।

এখন বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কি রাজ্য পুলিশেই আস্থা? নাকি কেন্দ্রীয় বাহিনী, কারা এই ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে? কমিশনার বলেছেন, “রাজ্য পুলিশের উপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারীরা আমাদের সহকর্মী। আমাদের উপর আস্থা রাখতে বলব”। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের তরফে জানানো হয়, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related posts

৬০ লক্ষ নাম এখনও ‘বিবেচনাধীন’, তবু রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ