Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যকে প্রায় ১৬০০ কোটি বরাদ্দ কেন্দ্রের - NewsOnly24

রাজ্যকে প্রায় ১৬০০ কোটি বরাদ্দ কেন্দ্রের

কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১,৬৪৭ কোটি টাকা পেল নবান্ন। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বৃহস্পতিবার আরও ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে। দু’দিন আগেই, গত ২২ অগস্ট পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বাংলার জন্য ৬৫১ কোটি টাকা পাঠানো হয়েছিল।

দু’দিনের মধ্যে সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট প্রায় ১,৬৪৭ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর, দ্রুত এই টাকা পঞ্চায়েত ও পুরসভাগুলিতে পাঠিয়ে দিতে বলেছে কেন্দ্র। না হলে বাড়তি সুদ গুনতে হবে রাজ্য সরকারকে।

জানা গিয়েছে, এক বছরের মধ্য়ে মোট টাকার ৬০ শতাংশ খরচ করতে পারলে বাকি বরাদ্দও দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী