Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজের তদারকি চালাচ্ছেন রাজ্যের আধিকারিকরা: মুখ্যমন্ত্রী - NewsOnly24

ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজের তদারকি চালাচ্ছেন রাজ্যের আধিকারিকরা: মুখ্যমন্ত্রী

ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। আর ময়নাগুড়ির এই রেল দুর্ঘটনার খবর শুনে রীতিমতন উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনার খবর পাওয়ার পরপরই এই বিষয়ে পুঙ্খানপুঙ্খভাবে খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই রাজ্যের ও জেলার আধিকারিকদের নির্দেশ দেন ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য এবং ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এদিন দেশ ও রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক চলাকালীনই এই রেল দুর্ঘটনার খবর এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। সেই মুহূর্তে ওই বৈঠকে বসেই তিনি নির্দেশ পাঠান রাজ্যের বিভিন্ন আধিকারিকদের কাছে। নির্দেশ পাঠান উত্তরবঙ্গের ডিম, এসপি, আইজি দের কাছেও।

এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করেন, যেখানে তিনি লেখেন, “ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস এর মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীর ভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের অধিকারীকদের ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দেওয়া হবে।”

Related posts

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব