Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অনুব্রত মণ্ডলের জামিন মামলায় সিবিআই-কে নোটিস সুপ্রিম কোর্টের - NewsOnly24

অনুব্রত মণ্ডলের জামিন মামলায় সিবিআই-কে নোটিস সুপ্রিম কোর্টের

কলকাতা: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলায় সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় অনুব্রতর জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিস দিল শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অনুব্রত। সেই মামলাতেই এ বার সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। নোটিস পাঠাল বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।

সিবিআইয়ের দাবি, অনুব্রত বীরভূমের জেলা সভাপতি পদে থেকেছেন বছরের পর বছর। সে জেলায় কার্যত তাঁর একচ্ছত্র অধিকার চলেছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই গরু পাচারের মতো ঘটনায় যোগ রয়েছে তাঁর। পাল্টা অনুব্রতর আইনজীবীও বারবার আদালতে দাবি করেছেন, এই সব দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। এই আবহে অনুব্রতর জামিন মামলায় সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু জানান, আদালত সিবিআইকে নোটিস জারি করার নির্দেশ দিচ্ছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানা দরকার বলেও মনে করেন বিচারপতি। তার পরেই জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিন।

Related posts

নন্দীগ্রামে বাড়ল ৭৭০ ভোটার, ভবানীপুরে কমল ২,৩২৪, দুই নজরকাড়া কেন্দ্রে বিপরীত ছবি

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ আরও ৫.৪৬ লক্ষ নাম

দক্ষিণ কলকাতায় ৩২০৭ নাম বাদ, ‘বিচারাধীন’ ৭৮ হাজারের বেশি