Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বন্ধ স্কুল খোলার জোর উদ্যোগ, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাচ্ছেন শিক্ষামন্ত্রী - NewsOnly24

বন্ধ স্কুল খোলার জোর উদ্যোগ, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাচ্ছেন শিক্ষামন্ত্রী

কলকাতা: ফের খুলবে বন্ধ স্কুল। রাজ্য়ের বন্ধ স্কুলগুলো খোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নীতি আনবে। মঙ্গলবার বিধানসভায় এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ব্রাত্য বসু বলেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে পলিসি আনবে। বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। সে ব্যাপারে সমীক্ষা করছে সরকার। কী কারণে বন্ধ হচ্ছে, তা জানার চেষ্টা চলছে।

বিভিন্ন স্কুল বন্ধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন আর বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র সংখ্যা কম থাকার জন্য স্কুল বন্ধ হচ্ছে। এ ব্যাপারে রাজ্যের বিভিন্ন জেলাশাসকের কাছে তাঁদের নিজ নিজ জেলার স্কুলগুলির স্টেটাস রিপোর্ট চাওয়া হয়েছে। কোন স্কুলের কী অবস্থা, পড়ুয়া সংখ্যা কত, শিক্ষক-পড়ুয়ার অনুপাত ইত্যাদি বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট এলে তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে বলেও জানিয়েছেন ব্রাত্য।

পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও বিধানসভায় মন্তব্য করেছেন ব্রাত্য। তিনি বলেন, ৬ বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একটা নিয়ম তৈরি হচ্ছে। সব জায়গার শূন্যপদ অনুসারে নিয়োগ করার তালিকা তৈরি হচ্ছে। কোনও ক্ষেত্রেই আর নিয়োগ বাকি থাকবে না। কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ, সব ক্ষেত্রে কোথায় কত শূন্যপদ আছে, তার তালিকা চাওয়া হয়েছে স্কুলের কাছে।

আরও পড়ুন: তাজপুর বন্দরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, কয়েক লক্ষ কর্মসংস্থানে আশাবাদী রাজ্যে

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও