প্রথম পাতা খবর পাহাড়ের উন্নয়নে রোডম্যাপ তৈরি, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ-সহ একাধিক প্রকল্পের ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নে রোডম্যাপ তৈরি, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ-সহ একাধিক প্রকল্পের ঘোষণা শুভেন্দুর

10 views
A+A-
Reset

কার্শিয়াং: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে উন্নয়নের একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে তিনি জানান, পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যেই একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলেও আশ্বাস দেন তিনি।

পাহাড়বাসীর দীর্ঘদিনের সমর্থনের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, “আমি এখানে ঘুরতে আসিনি, কাজ করতে এসেছি। পাহাড়ের উন্নয়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। উন্নতির রোডম্যাপ তৈরি হয়েছে, সব কাজ ধীরে ধীরে বাস্তবায়িত হবে।”

মুখ্যমন্ত্রী জানান, কালিম্পংয়ে একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া, জড়ো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় পাহাড়ে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করা হবে। স্টেডিয়াম নির্মাণ থেকে শুরু করে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এদিন তিনি আরও ঘোষণা করেন, আগামী ১ জুলাই থেকে পঞ্চায়েত এলাকাগুলিতে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ওই নিয়োগে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে বিজেপির শক্তিশালী জনসমর্থনের প্রতিদান হিসেবেই উন্নয়নমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ দূর করে পাহাড়ে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করাই সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.