Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মন্দির-স্কুলের ১ কিমির মধ্যে থাকবে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - NewsOnly24

মন্দির-স্কুলের ১ কিমির মধ্যে থাকবে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে মন্দির, স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকান রাখা যাবে না বলে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। বৈঠক শেষে তিনি বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের দোকান নিয়ে বহুদিন ধরেই সাধারণ মানুষের আপত্তি ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন রাজ্যের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বুধবার থেকেই এই প্রকল্পের সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ওই দিনই আবেদনপত্র প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে।

শুভেন্দু বলেন, “বুধবার নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে সেই ফর্ম পূরণ করতে হবে।”

এদিন মা ক্যান্টিন নিয়েও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। বাকি পাঁচ দিন মিলবে ডিম-ভাত। তবে খাবারের দাম আগের মতোই ৫ টাকা থাকবে।

রাজ্য সরকারের এই একাধিক ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Related posts

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর

তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাক নয়, উর্দি বাধ্যতামূলক: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, থানায় এফআইআর করতে গিয়েও ফিরতে হল অভিযোগকারীকে