প্রথম পাতা খবর ‘১০০ বছর বাংলা শাসন করবে বিজেপি’, জনজোয়ারের মাঝে হুঙ্কার শুভেন্দুর

‘১০০ বছর বাংলা শাসন করবে বিজেপি’, জনজোয়ারের মাঝে হুঙ্কার শুভেন্দুর

17 views
A+A-
Reset

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে টানা তৃতীয়বার জয়ী হওয়ার পর বুধবার নিজের গড়ে পৌঁছতেই কার্যত জনজোয়ারে ভাসলেন শুভেন্দু অধিকারী। সকালেই নন্দীগ্রামে পৌঁছে বজরংবলির মন্দিরে পুজো দেন তিনি। এরপর দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় ভেসে যায় গোটা এলাকা। ভূমিপুত্রকে এক ঝলক দেখতে সকাল থেকেই রাস্তায় ভিড় জমে যায়।

এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন শুভেন্দু। দু’টি আসনেই জয় পাওয়ার পর রাজনৈতিক মহলে তাঁর গুরুত্ব আরও বেড়েছে। বুধবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষ বারবার আমার উপর আস্থা রেখেছেন। দু’বার সাংসদ, তিনবার বিধায়ক করেছেন। এই ঋণ আমি শোধ করবই।” একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, দল যেটা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী একটি আসন তাঁকে ছাড়তে হবে।

মঞ্চ থেকে বিজেপির ভবিষ্যৎ নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “১০০ বছর বাংলা শাসন করবে বিজেপিই।” তবে রাজনৈতিক উত্তেজনার মাঝেও কর্মী-সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, কোনও ধরনের হিংসার পথে না গিয়ে আইনি লড়াই চালাতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আবেদনও করেন তিনি। এদিন নন্দীগ্রামের বহু পুরনো সহযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নাম করে কৃতজ্ঞতা জানান শুভেন্দু। পাশাপাশি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। স্থানীয়দের একাংশ এদিন প্রকাশ্যেই শুভেন্দুকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবি তুলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রামে শুভেন্দুর এই শক্তি প্রদর্শন আগামী দিনের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.