Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট - NewsOnly24

শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

ডেস্ক: শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট৷ ৫ মে-র মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুক্রবার হাইকোর্টে মামলার শুনানি ছিল।

 
সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, কোচবিহারের মাথাভাঙা থানায় এই ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত সিআইডি-কে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরই সিআইডি-কে এই ঘটনায় ৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে বলে হাইকোর্ট।
এদিন হাইকোর্টে মামলার শুনানি হয়।  তিনি নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ ও ঘটনার অবিলম্বে তদন্ত ও কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানিকে নির্বাচন কমিশন সেখানে মোতায়েন করেছিল, সেই কোম্পানিকে বকেয়া নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করার আর্জিও জানানো হয়।

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ৬ জেলায় থাকছে ১০৭১ কোম্পানি 


ক্ষতিপূরণের ব্যাপারে কমিশনের আইনজীবী জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু কোনও রাজনৈতিক নেতানেত্রীর হাতে তা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে কমিশন।
এদিকে, জানা গেছে, শীতলকুচির ঘটনায় সিআইডি আজ তদন্তভার গ্রহণ করেছে। স্থানীয় থানার কাছে নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। দ্রুত ঘটনাস্থলে যাবে সিআইডি। টিম গঠন করে দ্রুতই ঘটনাস্থলে যাবে সিআইডি।

Related posts

যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস, জানুন ধাপে ধাপে

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী