Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুজোর মধ্যেই ২৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর - NewsOnly24

পুজোর মধ্যেই ২৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডেস্ক: পুজোর আগেই রাজ্যে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে মোট ২৪,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে৷ সোমবার নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আদালতে মামলা চলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷ এবার সেই প্রক্রিয়া চালু করা হবে৷ পুজোর পরে প্রাইমারিতে আরও সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর মধ্যেই ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে৷ প্রাইমারিতেও আরও সাড়ে দশ হাজার শিক্ষক নিয়োহ হবে৷৷ পুজোর পরে মার্চ মাসের মধ্যে প্রাইমারিতে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ ফলে স্কুলগুলিরও সুবিধে হবে৷’

আরও পড়ুন: অস্বস্তি বাড়ল রাজ্যের, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট


মু্খ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেবে রাজ্য সরকার৷ শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নিয়োগ করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেধাই তাঁদের পরিচয় হবে৷ কারও কাছে লবি করার প্রয়োজন নেই৷ যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন৷ আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷’

Related posts

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?

১৭ মার্চের পরই কি রাজ্যে ভোট ঘোষণা, ক’দফায় হতে পারে ভোট?

যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ