Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দেশের করোনা পরিসংখ্যানে সামান্য হলেও চিন্তা বাড়ল - NewsOnly24

দেশের করোনা পরিসংখ্যানে সামান্য হলেও চিন্তা বাড়ল

ডেস্ক: দেশের করোনা পরিসংখ্যানে সামান্য হলেও চিন্তা বাড়ল। এদিন একধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক মৃতের সংখ্যা। তবে, অ্যাকটিভ কেস কমায় স্বস্তিও মিলেছ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬১ জনের। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৬৫২ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯ জন। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা নেমে এসেছে দেড় লক্ষের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৫৪ জন।

আরও পড়ুন: পেট্রোপণ্যের দামে স্বস্তি শুধু দেশের চার রাজ্যেই


ভাইরাস রুখে দিতে টিকাকরণকেই মূল হাতিয়ার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১০৭ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৪০ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩০ লক্ষের বেশি। দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই ছাড়পত্র পেয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি