Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় চমক, লড়বেন ফিরহাদ, অতীন, মালা - NewsOnly24

কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় চমক, লড়বেন ফিরহাদ, অতীন, মালা

ডেস্ক : কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় একাধিক চমক। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ৩৯ জনকে। প্রার্থিতালিকায় বেড়েছে মহিলা মুখের সংখ্যাও।

কালীঘাটে একটি বৈঠকের পর এক সাংবাদিকে বৈঠকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তালিকায় ৪৫ শতাংশ মহিলা রয়েছেন। এছাড়াও তালিকায় থাকছেন ২৩ জন সংখ্যালঘু প্রার্থী, যার মধ্যে দু’জন খ্রিস্টান। তালিকায় তফসিলি প্রার্থীর সংখ্যা ১৯ জন।

প্রার্থী করা হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষকে। টিকিট পেয়েছেন তৃণমূল সাংসদ মালা রায়ও। তবে উল্লেখযোগ্য ভাবে তালিকা থেকে বাদ গিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর জায়গায় প্রার্থী হচ্ছেন স্ত্রী কাকলি সেন।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী হচ্ছেন বিধায়ক পরেশ পাল। প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং-এর ছেলে অমিত ও মেয়ে কৃষ্ণা। টিকিট পেয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। টিকিট পেয়েছেন শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা এবং প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট