Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কল্যাণ পর্বের জের! তৃণমূল সাংসদদের বিশেষ বার্তা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

কল্যাণ পর্বের জের! তৃণমূল সাংসদদের বিশেষ বার্তা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

দলের নেতাকে না-জানিয়ে কোনও তৃণমূল সংসদ যেন কোথাও সই না করেন, তৃণমূল সাংসদদের উদ্দেশ্য করে এমনই বার্তা পাঠালেন লোকসভায় তৃণমূলের দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

হঠাৎ করেই দলের সাংসদদের এমন নির্দেশিকা কেন পাঠালেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ! এই নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে তৃনমূলের অন্দরমহলে।

এই ব্যাপারে প্রকাশ্যে এখনও কেউ কিছু বলতে না চাইলেও, তৃনমূলের বেশিরভাগ নেতা ধরে নিচ্ছেন এটা আসলে কল্যাণ বিতর্ক পর্বের ‘আফটার এফেক্ট’।

এছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বিশেষ বার্তা বা নির্দেশিকা দলীয় সাংসদদের পাঠিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে “লোকসভার কোনও সংসদ যেন দলের কোনও অভ্যন্তরীণ বিষয়ে ‘ লিডার ‘ কে না জানিয়ে কোথাও সই না করেন”। এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় ‘ লিডার ‘ বলতে ঠিক কাকে অভিহিত করতে চেয়েছেন, সেটা নিয়েও দলের মধ্যেই তৈরি হয়েছে ধন্দ। অনেকের মতেই লিডার বলতে তিনি আসলে তৃনমূল নেত্রীকেই বোঝাতে চেয়েছেন।

Related posts

নারী নিরাপত্তায় কলকাতায় ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহল, ঘোষণা মমতার

এসআইআর তালিকায় তিন ধরনের বার্তা—আপনার নামের পাশে কী লেখা আছে?

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম