Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের - NewsOnly24

ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল Election Commission of India। নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি খালি করতে হবে পর্যটকদের। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভিন জেলা বা বাইরের কোনও ব্যক্তি, বিশেষত রাজনৈতিক নেতা-কর্মীরা, প্রথম দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই সমস্ত এলাকায় থাকতে পারবেন না। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে প্রথম দফার ভোট হবে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি আসন রয়েছে, যার অন্তর্গত দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর ও শংকরপুরের মতো পর্যটনকেন্দ্রগুলি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত হোটেল, গেস্ট হাউস বা লজে কোনও বহিরাগতকে থাকতে দেওয়া হবে না। এমনকি কোনও রাজনৈতিক দলের প্রচারক বা কর্মীর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ২২৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই দিঘা ও মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে।

প্রশাসনের আশঙ্কা, পর্যটকের ছদ্মবেশে বহিরাগতরা এলাকায় ঢুকে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের মতে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। ভোটের আগে এই নির্দেশে পর্যটন শিল্পে সাময়িক প্রভাব পড়লেও প্রশাসন মনে করছে, নিরাপদ ও নিরপেক্ষ ভোটগ্রহণের স্বার্থেই এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।

Related posts

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন

‘১৫০ ঘণ্টায় বড় কিছু!’ শাহর ‘গোপন বৈঠক’ দাবি তৃণমূলের, ভোটের আগে চরম রাজনৈতিক উত্তাপ