Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শিয়ালদহ শাখায় বাতিল বেশ কিছু ট্রেন, বড়দিনের মরশুমে যাত্রীভোগান্তির আশঙ্কা - NewsOnly24

শিয়ালদহ শাখায় বাতিল বেশ কিছু ট্রেন, বড়দিনের মরশুমে যাত্রীভোগান্তির আশঙ্কা

কলকাতা: একে সপ্তাহের শেষ। তার উপর রবিবার বড়দিন। রেললাইন মেরামতির জন্য শনিবার থেকে ১২ ঘণ্টার জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের জেরে ভোগান্তি বাড়ল যাত্রীদের।

রেললাইন মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-রানাঘাট শাখায় ১৫২টির মধ্যে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৪টি ট্রেন।

রেল সূত্রে জানা গেছে, নৈহাটি ও হালিশহর স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ চলবে। তার জেরে আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।

শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

আপ ৩১৮৪৩ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল

ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল

আপ ৩১৯২৯ শিয়ালদহ-গেদে লোকাল

ডাউন গেদে-শিয়ালদহ লোকাল

আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল

ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল

আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদহ – রানাঘাট লোকাল

ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল

আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল

ডাউন ৩১৮১২, ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল

আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদহ – শান্তিপুর লোকাল

ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদহ লোকাল

আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদহ – রানাঘাট লোকাল

ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল

আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল

ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল

আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল

Related posts

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?

১৭ মার্চের পরই কি রাজ্যে ভোট ঘোষণা, ক’দফায় হতে পারে ভোট?

যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ